যুক্তরাজ্যে শিশুদের অংশগ্রহণে ৪র্থ ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে ৪র্থবারের মতো ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে।

আগামী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১০টায় লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাজ্যে বসবাসরত ৫ থেকে ১৬ বছর বয়সী বাংলাদেশি বালকরা অংশগ্রহণ করতে পারবে।

আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় দ্বিতীয় রাউন্ড এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় শীর্ষ তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে। শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেই এই ধারাবাহিক আয়োজন।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন— ছরওয়ারদি হাসান (কনভেনর), মো. জাকারিয়া (চেয়ারম্যান), তারিক রহমান ছানু (জেনারেল সেক্রেটারি), সাইফুল ইসলাম (ট্রেজারার) ও রায়হান উদ্দিন (ভাইস চেয়ারম্যান)-এর সঙ্গে।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়মিতভাবে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন 07450 422573