লন্ডন বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গত ২৪ ফেব্রুয়ারি, শনিবার লন্ডন বাংলা স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রতিযোগিতায় বিলেতবাসী বাংলাদেশের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সোশ্যাল ট্রাস্টের মেম্বারশিপ সেক্রেটারি...






